আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে , আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে। পুষে রাখে যেমন ঝিনুক , খোলসের আবরণে মুক্তোর সুখ। তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে। ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে। আমার ভিতরে বাহিরে………
Posts
Showing posts from February, 2018
- Get link
- X
- Other Apps
সুনয়না ছায়ামানবী – জাকির হাসান মাঝরাতে ছায়ামানব রাতপ্রহরী আমি ঘুমিয়ে বন্ধু আমার একান্তে হৃদয়ে আকাশের নীল মুছে রুপালি আলো বন্ধুগল্পে স্বপ্নমাঝে প্রদীপ তুমি জালো যদি মেঘলা ক্ষণে আকাশের জলে কোনো অবলা আখিজল ঝরে, ও আমার অভিমানী কিছু অনুভুতি জীবন থেকে হারিয়ে যেয়েও ফিরে আসে যদি কখনো একাকী সময় কাটে বুঝে নিও আমার অধ্যায় নিঃসঙ্গ ইচ্ছেঘুড়ি এলোমেলো দুরে কোথাও কোন সে সুনয়না আমায় ভালোবেসে দুঃখের প্রহরে সুখের ছোয়ায় বিষন্ন হৃদয়ে এক মুহূর্ত স্পর্শে আকাশনীলা তারার মেলায় তুমি চিরন্তন ছায়ামানবী তুমি
- Get link
- X
- Other Apps
হৃদয়ের ঋণ – হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্তবিহীন হাত গচ্ছিত রেখে লাজুক দু’হাতে আমি কাটাবো উজাড় যুগলবন্দী হাত অযুত স্বপ্নে। শুনেছি জীবন দামী, একবার আসে, তাকে ভালোবেসে যদি অমার্জনীয় অপরাধ হয় হোক, ইতিহাস দেবে অমরতা নিরবধি আয় মেয়ে গড়ি চারু আনন্দলোক। দেখবো দেখাবো পরস্পরকে খুলে যতো সুখ আর দুঃখের সব দাগ, আয় না পাষাণী একবার পথ ভুলে পরীক্ষা হোক কার কতো অনুরাগ।
- Get link
- X
- Other Apps
খতিয়ান – রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে অথচ আমার শস্যের মাঠ ভরা। রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে, আলোতে ভাসায় রাতের বসুন্ধরা। টোকা দিলে ঝরে পচা আঙুলের ঘাম, ধস্ত তখন মগজের মাস্তুল নাবিকেরা ভোলে নিজেদের ডাক নাম চোখ জুড়ে ফোটে রক্তজবার ফুল। ডেকে ওঠো যদি স্মৃতিভেজা ম্লান স্বরে, উড়াও নীরবে নিভৃত রুমালখানা পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে আমারি কেবল থাকবে না পথ জানা– টোকা দিলে ঝরে পড়বে পুরনো ধুলো চোখের কোণায় জমা একফোঁটা জল। কার্পাস ফেটে বাতাসে ভাসবে তুলো থাকবে না শুধু নিবেদিত তরুতল জাগবে না বনভূমির সিথানে চাঁদ বালির শরীরে সফেদ ফেনার ছোঁয়া পড়বে না মনে অমীমাংসিত ফাঁদ অবিকল রবে রয়েছে যেমন শোয়া হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে অথচ আমার ব্যাপক বিরহভূমি ছুটে যেতে চাই– পথ যায় পায়ে থেমে ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি।
- Get link
- X
- Other Apps
আমাকে একটি কথা দাও – জীবনানন্দ দাশ আমাকে একটি কথা দাও যা আকাশের মতো সহজ মহৎ বিশাল, গভীর; – সমস্ত ক্লান্ত হতাহত গৃহবলিভুকদের রক্তে মলিন ইতিহাসের অন্তর ধুয়ে চেনা হাতের মতন, আমি যাকে আবহমান কাল ভালোবেসে এসেছি সেই নারীর। সেই রাত্রির নক্ষত্রালোকিত নিবিড় বাতাসের মতো: সেই দিনের – আলোর অন্তহীন এঞ্জিন চঞ্চল ডানার মতন সেই উজ্জ্বল পাখিনীর – পাখির সমস্ত পিপাসাকে যে অগ্নির মতো প্রদীপ্ত দেখে অন্তিমশরীরিণী মোমের মতন।